মহাসড়কে চাপ থাকলেও যানজট নেই: কাদের

১৪ জুন ২০২৪, ০৩:২৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের © সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাড়ির চাপ থাকলেও রাজধানীসহ কোথাও কোনো যানজট নেই। গত ঈদের তুলনায় এবার ভোগান্তি হবে না বলে আশ্বাস দেন তিনি। পশুবাহী গাড়িগুলো যেখানে সেখানে রেখে যানজট সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৪ জুন ) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।  

পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সড়কে চাপ আছে, যানজট নেই। স্মরণকালের সেরা সড়ক শেখ হাসিনা সরকারের আমলেই হয়েছে। পশুবাহী গাড়িগুলো যেখানে সেখানে রেখে যানজট সৃষ্টি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো কঠিন’।  

রাস্তার কারণে যানজট হবে এমন পরিস্থিতি নেই। পশুর গাড়ি এবং পশুর হাটের কারণে কিছু যানজট হয়। পশুবাহী গাড়ি এবং পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ যেন না বাড়ানো হয় সে ব্যাপারে দায়িত্বশীলদের সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। 

বাজেটের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বাজেট নিয়ে আলোচনা-সমালোচনা আছে। দীর্ঘ চিন্তা ভাবনার পর এ বাজেট করা হয়েছে। মূল্যস্ফীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে সরকার। পৃথিবীর বিভিন্ন দেশেও মূল্যস্ফীতি রয়েছে।

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। বিএনপি চেয়ারম্যান থেকে আগাগোড়ায় সবাই দুর্নীতিবাজ। বিএনপির আমলে দুর্নীতির বিচারের নজির নেই, সৎ সাহসও ছিল না। শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিচারের সৎ সাহস রাখেন, প্রমাণিত। কাদের বলেন, ফখরুল নিজেই স্বাধীন নেই। তারেকের স্বার্থেই ফখরুলকে সংসদ থেকে বাইরে রেখেছে। তারেকের অনুপস্থিতিতে কাউকে নেতা হতে দেবে না, ফখরুল নিজেও অনুধাবন করেন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, তাদের গঠনতন্ত্র অনুযায়ী দুর্নীতিবাজ কেউ নেতা হতে পারবে না। অথচ তারা নেতা বানিয়েছে। গণতন্ত্রের নামে বর্ণচোরারা যতদিন থাকবে ততদিনই এদেশের স্বাধীনতা গণতন্ত্রের মূল্যবোধ ধ্বংস হবে।

তিনি বলেন, এদেশকে ধ্বংসের হাত থেকে শেখ হাসিনাই তুলে এনেছে। গত ১৫ বছর আগের এদেশের অর্থনীতি কেমন ছিল দেখলে বোঝা যাবে এদেশের কেমন পরিবর্তন হয়েছে।

 
পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬