চট্টগ্রামে নজর কাড়ছে উচ্চশিক্ষিত নারীর ১৪ গরু

১৪ জুন ২০২৪, ০২:৪৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
সালমা খাতুন

সালমা খাতুন © সংগৃহীত

সালমা খাতুন নিজের পালিত ১৪টি গরু নিয়ে এসেছেন চট্টগ্রামের বিবিরহাটের কোরবানির বাজারে। চাঁপাইনবাবগঞ্জ কলেজ থেকে অনার্স ও রাজশাহী থেকে মাস্টার্স শেষ করেছেন তিনি। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কলসি গ্রামে।  

সালমা খাতুন পরম মমতায় গরুগুলোকে হাত বুলিয়ে দিচ্ছেন, আর দরদাম করছেন ক্রেতাদের সঙ্গে। শত শত পুরুষ বিক্রেতার মধ্যে তিনি একমাত্র নারী বিক্রেতা। বেশভূষা দেখে কোনো খামারি মনে না হওয়ায় প্রতিবেদকের কৌতূহল থেকেই কথা বলেন ওই নারীর সঙ্গে। সালমা খাতুন জানালেন তার সংগ্রামী জীবনের কথা।

সালমা খাতুন বলেন, ‌আমি চাকরি করতাম। করোনার সময় চাকরি ছেড়ে দিয়ে অনলাইনে আমের ব্যবসা করি। ২০১৯ সালে শখের বসে গরু পালন করি। এরপর ২০২২ সালে সোনালী ব্যাংক থেকে ১০ লাখ টাকা নিয়ে বড় পরিসরে শুরু করি। কিন্তু ২০২৩ সালে লস হয়। এরপর ইউসিবি ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখা থেকে ৫ লাখ টাকা লোন নিয়ে লোকসান পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি। 

তিনি বলেন, ১৪ গরু নিয়ে চট্টগ্রামের এই বাজারে এসেছি। আমার এখানে এক লাখ ১২ হাজার থেকে পৌনে দুই লাখ টাকার গরু আছে। আমরা বাজারে গরু তুলেছি বৃহস্পতিবার। এখনও গরু বিক্রি হয়নি। তবে আশাকরি সব বিক্রি হয়ে যাবে। ২০২২ সালেও আমি এই বাজারে এসেছিলাম। তখনও সব বিক্রি করে গেছি।

 
পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬