ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ, দীর্ঘ যানজট

১৪ জুন ২০২৪, ০১:৪৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট © সংগৃহীত

বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এই মহাসড়কটির কুমিল্লার চান্দিনার বেলাশ্বর এলাকায় এ অবরোধ করেন শ্রমিকরা। আজ শুক্রবার (১৪ জুন) সকাল থেকে এই আন্দোলনে নেমেছেন তারা।

ওই এলাকার ডেনিম প্রসেসিং প্লান্ট নামে কারখানার শ্রমিকরা এই অবরোধ করছেন বলে জানা গেছে। ডেনিম প্রসেসিং প্লান্টের কয়েকজন শ্রমিক জানান, গত দুই মাসের বকেয়া বেতনসহ ওভারটাইমের টাকা না দেওয়ায় বাধ্য হয়ে অবরোধে নেমেছেন তারা। এ সময় কয়েক হাজার শ্রমিককে একসঙ্গে মহাসড়কে অবস্থান নিতে দেখা গেছে।

এদিকে, প্রায় দেড় ঘণ্টার অবরোধে মহাসড়কের উভয় পাশে কমপক্ষে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বেকায়দায় পড়েছেন রোগীবাহী অ্যাম্বুলেন্স, বিদেশগামী যাত্রীসহ জরুরি প্রয়োজনের যাত্রীরা।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবার বাহার মজুমদার বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে যানজট নিরসনে কাজ চলছে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬