মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া-মাংস বহন করা নিয়ে যে নির্দেশনা

১৩ জুন ২০২৪, ০৪:২৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৭ PM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস মেট্রোরেলে বহন করা যাবে না। একই সঙ্গে আগের আরোপ করা নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন। 

ভাড়া বৃদ্ধি নিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ভাড়া বাড়বে, এটা ৩০ জুনের আগে বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, আগামী ১৭ জুন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে আগামী ১৬ জুন থেকে শনিবার ব্যতীত সব সরকারি ছুটির দিনে মেট্রোরেল চলাচলে নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

 
পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬