মাসুমা খান মজলিশ আর নেই

১২ জুন ২০২৪, ১১:৩৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM
মাসুমা খান মজলিশ

মাসুমা খান মজলিশ © সংগৃহীত

লয়েডস রেজিস্টার, বাংলাদেশ-এর সাবেক প্রধান জাকারিয়া খান মজলিশের সহধর্মিণী মাসুমা খান মজলিশ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১২ জুন) রাজধানী ঢাকার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তার নামাজে জানাজা আগামীকাল বৃহস্পতিবার (১৩ জুন) বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। ঘোড়াশাল মিয়া বাড়িতে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

মাসুমা খান মজলিশ ঘোড়শাল মিয়া বাড়ির মরহুম লুৎফুল কবির এবং সোফিয়া খাতুনের কনিষ্ঠা কন্যা।

দৈনিক সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রধান সম্পাদক খায়রুল কবির ও আহমদুল কবির, মুনিরা নুরুদ্দিন, নুরুল কবির এবং বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবিরের বোন। তার কন্যা মরহুমা মাহনাজ খান মজলিশ ।

মৃত্যুকালে তিনি পুত্র দেমির খান মজলিশসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬