পল্টনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

১২ জুন ২০২৪, ০৭:৩৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM
ফায়েনাজ টাওয়ারে আগুন

ফায়েনাজ টাওয়ারে আগুন © সংগৃহীত

রাজধানীর পল্টনে অবস্থিত বহুতল বিশিষ্ট ফায়েনাজ টাওয়ারে আগুন লেগেছে। বুধবার (১২ জুন) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, পল্টনের ফায়েনাজ টাওয়ারে আগুন লাগার বিষয়টি জেনেছি আমরা ৬টা ৪৮ মিনিটে। খবর পেয়ে ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুনের কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৫৮ মিনিটে। এরপর আগুনের তীব্রতা বেশি থাকায় পরবর্তীতে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়। ১৫তলা ভবনের পাঁচ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

 
পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬