রুমায় কেএনএফ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১২ জুন ২০২৪, ০৪:০৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM

বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ মে) সকালে রুমা পাইন্দু ইউপির জুর্ভারাং পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম ভান লাল খিয়াং বম (৩০)। তিনি জুরবারাং পাড়ার বাসিন্দা লাল মিন সম বমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তের জুর্ভারাং পাড়া এলাকার জঙ্গলে গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহটির পরণের পোশাকটি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যদের হওয়ায় যৌথ বাহিনীর চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬