ঈদযাত্রায় ১২ ঘণ্টা আগে মিলবে এক্সট্রা কোচের টিকিট

১২ জুন ২০২৪, ০৮:১১ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM
ঈদযাত্রায় ১২ ঘণ্টা আগে মিলবে এক্সট্রা কোচের টিকিট

ঈদযাত্রায় ১২ ঘণ্টা আগে মিলবে এক্সট্রা কোচের টিকিট © সংগৃহীত

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি শেষে এবার ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। তবে যাত্রীদের চাহিদা বিবেচনায় ঈদযাত্রার ১২ ঘণ্টা আগেও পাওয়া যাবে রেলের টিকিট। যারা ইতোপূর্বে টিকিট সংগ্রহ করতে পারেনি তারা এ সুযোগ গ্রহণ করতে পারবেন।

মঙ্গলবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক বিভাগ।

বাংলাদেশ রেলওয়ে জানায়, যাত্রীদের চাহিদা বিবেচনায় ঈদযাত্রার ট্রেনগুলোতে অতিরিক্ত ১৬২টি যাত্রীবাহী কোচ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। অতিরিক্ত কোচগুলোর মধ্যে ৬০টি ব্রডগেজ ও ১০২টি মিটার গেজ লাইনের কোচ আছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এসব কোচ সারা দেশের ট্রেনগুলোতে বরাদ্দ অনুযায়ী সংযোজন করা হবে। এসব কোচে ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগেও টিকিট পাওয়া যাবে। অনলাইনে এসব টিকিট অটো রিলিজ হয়ে যাবে।

আরও পড়ুন: ফিরতি ঈদ যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বুধবার (১২ জুন) থেকে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা শুরু হবে। এসব যাত্রার টিকিট আগেই অনলাইনে বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের নতুন এ সিদ্ধান্তে আরও কিছু যাত্রী ঈদযাত্রার ১২ ঘণ্টা আগে টিকিট ক্রয়ের সুযোগ নিতে পারবেন।

 
পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬