বিদ্যালয়ে ঢুকে ৫ ছাত্রীকে কুপিয়ে জখম করলেন এক নারী

১১ জুন ২০২৪, ০৮:৩১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
হাসপাতালে আহত ছাত্রী

হাসপাতালে আহত ছাত্রী © টিডিসি ফটো

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বহিরাগত জান্নাতী আক্তার নামের এক নারী হঠাৎ বিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের ছুরিকাঘাত করে। আহতদের মধ্যে তিন শিক্ষার্থীকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিদ্যালয়ে ক্লাস চলাকালীন এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি তিন ছাত্রী হলেন- সেতু, মিতু ও রাবেয়া। তারা তিনজনেই ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ছুরির আঘাতে সেতুর বাম হাত, মিতুর পিঠ ও রাবেয়ার দুই পা ও মাথায় জখম হয়। আহত অপর দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।   

এদিকে এ ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ওই নারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটক নারীর নাম জান্নাতী আক্তার (২১)। তিনি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের আশিক মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বিদ্যালয়ে মেয়েদের ক্লাস চলছিল। ক্লাস চলার ফাঁকে কয়েকজন ছাত্রী বিদ্যালয়ের বারান্দায় বসে গল্প করছিল। এ সময় হঠাৎ করে এক নারী বিদ্যালয়ে ঢুকে তার হাতে থাকা ধারালো একটি ছুরি দিয়ে ছাত্রীদের আঘাত করে। পরে বিদ্যালয়ের অন্য ছাত্রীসহ স্থানীয়রা এগিয়ে এসে ওই নারীকে আটক করে। স্থানীয়রা কেউ কেউ ওই নারীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন।

সাদুল্লাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম (শফিক) বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ সময় তার কাছে একটি দেশীয় ধারালো একটি ছুরি উদ্ধার করা হয়। তবে কেন ও কী কারণে এমন ঘটনা ঘটিয়েছেন তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
close