ফেসবুকে ‘দ্য এন্ড’ লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

১১ জুন ২০২৪, ০৭:৪৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
রুবেল মিয়া

রুবেল মিয়া © ফাইল ফটো

নেত্রকোনায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে রুবেল মিয়া নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘুমের ওষুধ খাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘দ্য এন্ড’ লিখে পোস্ট দিয়েছিলেন তিনি।

সোমবার বিকেলে ময়মনসিংহের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। রোববার রাতে থানার ব্যারাকে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হয়।

রুবেল মিয়া ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সহনাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের ছেলে। রুবেল মিয়া নেত্রকোনা শহরের কোর্ট স্টেশন এলাকায় স্ত্রী জেসমিন আক্তার ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। গত সপ্তাহে স্ত্রী ও সন্তানেরা বাড়িতে চলে যাওয়ার পর থানা ব্যারাকে থাকতেন। 

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে রোববার রাত সাড়ে ৮টার দিকে থানার মেসে রাতের খাবার খান রুবেল। এরপর ফেসবুক আইডিতে ‘দ্য এন্ড’ লিখে স্ট্যাটাস দেন তিনি। এটি রাত ১২টার দিকে তাঁর ছোট ভাই দেখতে পেয়ে ৯৯৯-এ কল করে জানান। এরপর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট থানাকে অবহিত করে। নেত্রকোনা মডেল থানার পুলিশ রুবেল মিয়াকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর তাঁকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল ৫টার দিকে রুবেল মিয়া মারা যান।  .

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘কনস্টেবল রুবেল মিয়া প্রায় আট বছর আগে পুলিশে যোগদান করেন। দেড় বছর ধরে নেত্রকোনা সদর থানায় কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করায় তাঁর মৃত্যু হয়েছে।’

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬