রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

১১ জুন ২০২৪, ০৩:০০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে নয়টার দিকে কারওয়ান বাজার রেললাইন সংলগ্ন শুকটি পট্টিতে এই ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের চিকিৎসক জানান ওই ব্যক্তি আর বেঁচে নেই।

এসআই আরও জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকদের জিজ্ঞাসা করে জানতে পারি ওই ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। প্রাথমিক তদন্তে আমরা তার নাম পরিচয় জানতে পারিনি। আমরা বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি। তারা ঘটনার তদন্ত করবেন।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬