স্কুল থেকে ফিরে পুকুরে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

১১ জুন ২০২৪, ১০:০২ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

চাঁদপুরের মতলবে পুকুরের পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে পাঁচটার দিকে পৌরসভার চরপাথালিয়া এলাকার দেওয়ান বাড়িতে এঘটনা ঘটে।

নিহত দুই স্কুল শিক্ষার্থী হলো- ওই বাড়ির মো. দুলাল দেওয়ানের মেয়ে নুসরাত আক্তার (৯) এবং মো. রিপন দেওয়ানের মেয়ে মিথিলা আক্তার (৯)। তারা দুজনেই চরনিলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর ওই দুই শিক্ষার্থী বাড়ি যায়। পরে দুজনে একসঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। তাদেরকে বাড়ির লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মতলব দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা বলেন, শিশু দুটি বাড়ির পাশে পুকুরে একসঙ্গে গোসল করতে যায়। তাদের বাড়িতে আসতে দেরি দেখে পরিবারের সদস্যরা পুকুর পাড়ে খোঁজ নিতে যায়। সেখান গিয়ে দেখে পুকুরের পাড়ে তাদের কাপড় পড়ে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে নেমে তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬