ব্যাংক লেনদেন ও অফিস কার্যক্রমে নতুন সময়সূচি ঘোষণা

০৯ জুন ২০২৪, ০৬:৪২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM

© সংগৃহীত

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঈদের পর থেকে নতুন এই সময়সূচিতে ব্যাংকের লেনদেন ও অফিস কার্যক্রম চলবে।

রবিবার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এসংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, আগামী ১৯ জুন থেকে ব্যাংকগুলোতে সকাল ১০টায় লেনদেন শুরু হবে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আর অফিস কার্যক্রম সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
এখন ব্যাংক লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এবং ব্যাংকগুলোর অফিস চলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সেই হিসাবে ব্যাংক লেনদেন আধা ঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে।

 
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন বহিষ্কৃত বিএ…
  • ১৮ জুন ২০২৬
হল সংসদের জিএসকে হেনস্তার অভিযোগ, আম্মার বললেন—‘টাচই করিনি’
  • ১৮ জুন ২০২৬
‘মেসিকে ব্রাজিলের হয়ে খেলানোর কথা ভাবছিলাম’
  • ১৮ জুন ২০২৬
ভবিষ্যত বিজ্ঞানীর খোঁজে জিয়াউর রহমান ফাউন্ডেশন, বিশ্ববিদ্য…
  • ১৮ জুন ২০২৬
পে স্কেল আংশিক বাস্তবায়নে ব্যয় ৪৪ হাজার কোটি টাকা, অর্থ সংস…
  • ১৮ জুন ২০২৬
পে-স্কেল বাস্তবায়নে কৌশল নির্ধারণে আজ বসছে কমিটি, বাতিল হবে…
  • ১৮ জুন ২০২৬