বিএসএফের গুলিতে কুমিল্লা সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

০৯ জুন ২০২৪, ১২:২৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
বিএসএফের গুলিতে কুমিল্লা সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

বিএসএফের গুলিতে কুমিল্লা সীমান্তে বাংলাদেশি যুবক নিহত © সংগৃহীত

কুমিল্লা বুড়িচংয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৯ জুন) সকাল ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকার ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের মৃত চারু মিয়ার ছেলে। বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম বলেন, নিহতের মরদেহ কাঁটাতার সংলগ্ন এলাকায় রয়েছে। এই মুহূর্তে ভারতীয় বিএসএফের তত্ত্বাবধানে আছে।

কুমিল্লা ১০ ব্যাটালিয়ন বিজিবি (সেক্টর কমান্ডার) কর্ণেল মোহম্মদ শরিফুল ইসলাম মিরাজ বলেন, ফোর্স নিয়ে ঘটনাস্থলে বিজিবি অবস্থান করছে।

ময়মনসিংহে মাহিন্দ্র-লরির সংঘর্ষে শিশুসহ দুজন নিহত
  • ২২ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনের পক্ষে নিবন্ধ লেখায় বহিষ্কার, আইনি লড়াইয়ে ট্র…
  • ২২ এপ্রিল ২০২৬
১২ লাখ টাকার চোরাই জিরাসহ বিএনপি নেতা গ্রেফতার 
  • ২২ এপ্রিল ২০২৬
হৃৎপিণ্ডের হুবহু নকল, ‘ডিজিটাল হার্ট’ বানিয়ে মৃত্যুর ঝুঁকি …
  • ২২ এপ্রিল ২০২৬
বেরোবির পরিবহনে অব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স পেতেও ভোগান্তি—…
  • ২২ এপ্রিল ২০২৬
এবার নোবিপ্রবিতে শিক্ষকের অনশন, ভাঙলেন প্রশাসনের আশ্বাসে
  • ২২ এপ্রিল ২০২৬