ঈদযাত্রায় ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু কাল, জেনে নিন সময়সূচি

০৯ জুন ২০২৪, ১১:৪২ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
ঈদযাত্রার ট্রেনের ফিরতি টিকিট বিক্রি করা হবে সোমবার থেকে

ঈদযাত্রার ট্রেনের ফিরতি টিকিট বিক্রি করা হবে সোমবার থেকে © ফাইল ছবি

ঈদযাত্রায় ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১০ জুন)। আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন ধরে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবারও ঈদের পরে পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। 

সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে। সে অনুযায়ী, ১০ জুন থেকে ফিরতি যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট সকাল ৮টায় পাওয়া যাবে। আর পূর্বাঞ্চলের ট্রেনের আসন বেলা ২টা থেকে বিক্রি করা হবে।

আরো পড়ুন: কর্মীকে গুলি করে পিস্তল কোমরে গুঁজে চলে যান ছাত্রলীগ নেতা জয়

ঈদের পরে আন্তঃনগর ট্রেনের ২০ জুনের আসন বিক্রি হবে ১০ জুন। এ ছাড়া ২১ জুনের আসন ১১ জুন; ২২ জুনের আসন ১২ জুন; ২৩ জুনের আসন ১৩ জুন এবং ২৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ১৪ জুন।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬