৬ দফার দাঁড়ি-কমাও পরিবর্তন করা যাবে না: অধ্যাপক হারুন

০৯ জুন ২০২৪, ১১:০৭ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
অধ্যাপক হারুন-অর-রশিদ

অধ্যাপক হারুন-অর-রশিদ © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক হারুন-অর-রশিদ বলেছেন, ৬ দফা ছিল বাঙালি জাতির মুক্তির মহাসনদ। বঙ্গবন্ধু প্রণীত ৬ দফা দল থেকে জনগণের সম্পত্তিতে পরিণত হলো। এ ৬ দফার দাঁড়ি, কমা, সেমিক্লোন কিছুই পরিবর্তন করা যাবে না।

‘বাঙালির স্বাধীনতার মহাসনদ ৬ দফা’ শীর্ষক এক আলোচনা সভায় শুক্রবার এসব কথা বলেন অধ্যাপক হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেব উপস্থিত ছিলেন তিনি।

অধ্যাপক হারুন বলেন, বঙ্গবন্ধু ৬ দফা এমনভাবে প্রণয়ন করেছেন যেখানে স্বাধীনতার মূল মন্ত্র নিহিত ছিল। কারণ আনুষ্ঠানিকভাবে বলা যাবে না যে পাকিস্তানকে দুই ভাগ করতে চান। কিন্তু এই ৬ দফা বাস্তবায়ন করতে গেলে দুই ভাগ হয়ে যাবে। কাজেই ৬ দফা ছিল বাঙালি জাতির জাতীয় মুক্তি তথা স্বাধীনতা অর্জনের মহাসনদ।

তিনি বলেন, ৬ দফার প্রণেতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ৬ দফার মাধ্যমে মানুষকে এমনভাবে তৈরি করেছেন যারা ধাপে ধাপে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন।

বঙ্গবন্ধুর কৃতিত্ব উল্লেখ করে এ অধ্যাপক আরও বলেন, বাঙালির ইতিহাসে এমন নেতা আর সৃষ্টি হয়নি, হবে না। বঙ্গবন্ধু পাকিস্তান রাষ্ট্রে বিশ্বাস করতেন না। তার বিশ্বাস ছিল বাঙালির জন্য স্বাধীন রাষ্ট্র। সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম আর ত্যাগ স্বীকার করেছেন বঙ্গবন্ধু।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. মনিরুজ্জামান।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নাসিমা বানুসহ ইনস্টিটিউটের ডিস্টিংগুইশসড অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ঢাকা মহানগরের বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক প্রমুখ।

‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence