আরএস ফাহিমের ভ্লগ ভিডিও ধারণের সময় যুবকের মৃত্যু

০৮ জুন ২০২৪, ০৪:৫৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
ছবিতে বামে  রবিউল আজিম তনু  ও ডানে আরএস ফাহিম চৌধুরী

ছবিতে বামে রবিউল আজিম তনু ও ডানে আরএস ফাহিম চৌধুরী © সংগৃহীত

সিরাজগঞ্জে আরএস ফাহিমের ভ্লগের ভিডিও করার সময় লোহার পাইপের আঘাতে রবিউল আজিম তনু (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুন) ভোরে সিরাজগঞ্জ শহরের ইলিয়ট সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তনু সাতক্ষীরার কলারোয়া থানার গোপিনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ শহরের এসএস রোডে একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী ও তার সঙ্গীরা এসেছিলেন। ভোরে ফাহিম চৌধুরীর ক্যামেরাম্যান রবিউল আজিম তনু একটি ছাদখোলা জিপে ফামিহের ভ্লগের জন্য শহরের বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও সংগ্রহ করছিলেন। এ সময় রেস্টুরেন্টটির মালিক মঈন উদ্দিন তার সঙ্গে ছিলেন। 

তিনি আরো বলেন, এস এস রোড প্রান্ত দিয়ে ইলিয়ট ব্রিজের ভিডিও নেয়ার জন্য রবিউল আজিম গাড়ির ছাদ খুলে দাঁড়িয়েছিলেন। এসময় সেতুর উপরে থাকা লোহার পাইপের সঙ্গে মাথার পেছনের অংশের ধাক্কা লাগে। এতে তনু গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়িটি থানায় রাখা হয়েছে।

আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence