চরফ্যাশনে রাতের আধারে আগুনে পুড়ে ছাই ৫ দোকান

০৮ জুন ২০২৪, ০৪:৫৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
চরফ্যাশনে রাতের আধারে আগুনে পুড়ে ছাই ৫ দোকান

চরফ্যাশনে রাতের আধারে আগুনে পুড়ে ছাই ৫ দোকান © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশনে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার (৭ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নজরুলনগর ইউনিয়নের ভক্তিরহাট বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। দক্ষিণ আইচা থানার পুলিশ পরিদর্শক মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ভক্তিরহাট বাজারের মুদি ব্যবসায়ী নীরবের দোকানে আগুন লাগে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে চরফ্যাশন ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন নজরুলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার। তিনি জানান, আগুনে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে পাঁচ ব্যবসায়ীর প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন এবং তাদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তার দাবি করেন।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। ততক্ষণে পাঁচটি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
close