পরিচয় থেকে প্রেম, মোরশেদের টানে চট্টগ্রাম উড়ে এলেন লঙ্কান তরুণী

০৮ জুন ২০২৪, ১২:৫৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
মোরশেদ ও পচলার বিয়ের অনুষ্ঠান

মোরশেদ ও পচলার বিয়ের অনুষ্ঠান © সংগৃহীত

প্রেমের টানে ফটিকছড়িতে এসেছেন পচলা নামের শ্রীলঙ্কার এক তরুণী। প্রেমিক দুবাই প্রবাসী মোহাম্মদ মোরশেদ। শুক্রবার (৭ জুন) রাতে বিয়ে পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করা হয় ফটিকছড়ি পৌরসভার বারৈয়ারহাট এলাকায় ম্যারেজ পার্ক নামের একটি কমিউনিটি সেন্টারে। গত বৃহস্পতিবার তাদের আকদ সম্পন্ন হয়।

জানা গেছে, মোহাম্মদ মোরশেদ ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর মুনাফখিল এলাকার মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে। ২-৩ বছর আগে চাকরি সূত্রে দুবাইয়ে থাকাকালে শ্রীলঙ্কান পচলার সাথে তার পরিচয় হয়। একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ে উপলক্ষ্যে পচলা ও তার পরিবার বাংলাদেশে আসে।

মোরশেদের ছোট ভাই মোহাম্মদ রাকীব বলেন, ভাবির বাড়ি শ্রীলঙ্কায়, দুবাইয়ে তাদের পরিচয়। বিয়ের কাবিন ধরা হয়েছে ১ লাখ ১ টাকা।

ফটিকছড়ি পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ জসীম উদ্দিন জানান, পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মোরশেদের সাথে পচলা নামের শ্রীলঙ্কান তরুণীর বিয়ে হয়। মোরশেদ দুবাই প্রবাসী সেখানে চাকুরি সূত্রে শ্রীলঙ্কান তরুণীর সাথে পরিচয়। যা প্রেমের সম্পর্কে গড়ায়। পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয়েছে। তরুণী পচলার সাথে তার পরিবারের লোকজনও বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বলে তিনি জানান।

 
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ
  • ০৭ এপ্রিল ২০২৬
close