চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ জানাল কমিটি

০৭ জুন ২০২৪, ০৯:২৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
চাঁদ

চাঁদ © সংগৃহীত

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৭ জুন দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। শুক্রবার (৭ জুন) বায়তুল মোকাররমের ইসলামি ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে রাতে এ কথা জানিয়েছেন কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় রংপুর বিভাগের পীরগাছায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুন সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

এর আগে, বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ শুক্রবার আরবি বর্ষপঞ্জিকার ১২তম এ মাসের প্রথম দিন। এই হিসেবে আগামী ১৫ জুন মধ্যপ্রাচ্যের দেশটিতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর পরদিন ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

 
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close