এমপি আনার হত্যায় এবার আওয়ামী লীগ নেতা আটক

০৭ জুন ২০২৪, ০২:১৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবু

কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবু © সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করে ডিএমপির গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ। কাজী কামাল আহম্মেদ বাবু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

স্থানীয়দের দাবি, জনযুদ্ধ (লাল পতাকা) প্রধান কোটচাঁদপুরের বাসিন্দা ডা. টুটুলের খালাতো ভাই কাজী কামাল আহম্মেদ বাবু। সেই সূত্রে সংসদ সদস্য আনার হত্যার অন্যতম হোতা আমানউল্লাহ ওরফে শিমুল ভইয়া টুটুলেরও নিকট আত্মীয়ও তিনি।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে ডিএমপি থেকে ডিবি পুলিশ ঝিনাইদহে এসেছিল। তারা বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে। তবে কী মামলায় বা কোন ব্যাপারে নিয়ে গেছে তা আমি নিশ্চিত বলতে পারছি না।

 
বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় ড্যাফোডিল ইন…
  • ২৪ জুন ২০২৬
মাজার ইস্যুতে ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: মন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা
  • ২৪ জুন ২০২৬
তীব্র দাবদাহে যুক্তরাজ্যে বন্ধ হচ্ছে ১ হাজার স্কুল 
  • ২৪ জুন ২০২৬
মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল
  • ২৪ জুন ২০২৬
স্কটল্যান্ডের ম্যাচে নেইমারকে কতক্ষণ খেলানো হবে? যা জানালেন…
  • ২৪ জুন ২০২৬