সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে তীব্র ঝড়ের আশঙ্কা

০৭ জুন ২০২৪, ০১:৩৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৩ PM

© সংগৃহীত

সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেশের চারটি অঞ্চলের ওপর দিয়েছে তীব্র ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার (৭ জুন) সকাল পৌনে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা সতর্কবার্তা বলা হয়েছে- নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর তীব্র ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও কথা জানানো হয়েছে সতর্কবার্তায়।

ওইসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

 
এসেছিল ভিসার খবর, ভুল রিপোর্ট-চিকিৎসায় অবহেলায় না ফেরার দেশ…
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহ বাড়াতে প্রতিযোগিতার আয়োজন করবে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে:…
  • ০৭ এপ্রিল ২০২৬
কুয়েটে ফিরছে বৈশাখী মেলা, প্রশাসনের উদ্যোগে উচ্ছ্বসিত শিক্ষ…
  • ০৭ এপ্রিল ২০২৬
ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়
  • ০৭ এপ্রিল ২০২৬
জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
close