ডুবে যাওয়া ভাইকে বাঁচাতে গিয়ে মারা গেলেন বোনও

০৭ জুন ২০২৪, ১০:২০ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৩ PM

© সংগৃহীত

শেরপুরের নকলা উপজেলার ঘোড়ামারা খালে ডুবে বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে একই পরিবারের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, উপজেলার গণপদ্দী ইউনিয়নের বিহারিরপাড় উত্তরপাড়া গ্রামের আব্দুল মোতালেবের মেয়ে মারিয়া আক্তার মিম (১২) ও ছেলে মাসুদ রানা (৮)।

স্থানীয়রা জানায়, দুপুর আড়াইটার দিকে মারিয়া ও মাসুদ খালে গোসল করতে যায়। হঠাৎ খালের গভীর পানিতে ডুবে যায় মাসুদ। তাকে বাঁচাতে গিয়ে ডুবে যায় তার বোন মারিয়াও।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ স্থানীয়দের সহায়তায় দুই ভাইবোনের লাশ উদ্ধার করে।

নকলা থানার ওসি মো. আব্দুল কাদের খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খালে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়দের সহায়তায় দুই ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে।"

 
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
close