বাংলাদেশে ঈদ কবে?

০৬ জুন ২০২৪, ১১:২১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
ঈদ উদযাপন

ঈদ উদযাপন © ফাইল ফটো

সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ১৫ জুন দেশটিতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে৷ আর আগামী ১৬ জুন ঈদুল আজহা উদযাপন করবে দেশটি।

সাধারণ সৌদি আরবসহ মমধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়। সে হিসেবে আগামী ১৭ জুন (সোমবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে।

এদিকে বাংলাদেশে কবে ঈদ উদযাপিত হবে তা চূড়ান্ত করতে আগামীকাল শুক্রবার  বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ জুন) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান। ওই বৈঠকে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল, আহত ৪
  • ০৫ এপ্রিল ২০২৬
টানা তিনবার ‘হল চ্যাম্পিয়ন’ হলেন ঢাবি ছাত্রদল নেতা সিফাত
  • ০৫ এপ্রিল ২০২৬
ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬