ঘাটতি মেটাতে ব্যাংক থেকে বড় অংকের ঋণ নেবে সরকার

০৬ জুন ২০২৪, ০৪:৫৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
ব্যাংক

ব্যাংক © ফাইল ফটো

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। আর সঞ্চয়পত্র থেকে ১৫ হাজার ৪০০ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যদিও এখন সঞ্চয়পত্রে সরকারের ঋণ ঋণাত্বক রয়েছে।

উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের সঞ্চয় ক্ষমতা কমেছে। এ সময় রিজার্ভ থেকে ডলার বিক্রির কারণে বাজার থেকে টাকা উঠে আসছে কেন্দ্রীয় ব্যাংকে। ফলে বেশিরভাগ ব্যাংক এখন তারল্য সঙ্কটে। এর মধ্যেই ঘাটতি মেটাতে ব্যাংকেই বেশি নজর দিচ্ছে সরকার।

আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা। এক্ষেত্রে বৈদেশিক উৎস থেকে ৯০ হাজার ৭০০ কোটি টাকা সংস্থান করা হবে। অভ্যন্তরীণ উৎস থেকে আসবে এক লাখ ৬০ হাজার ৯০০ টাকা। সরকার চলতি অর্থবছরের প্রথম ৭ মাস পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ করছিল বেশি। তবে সঞ্চয়পত্র থেকে ঋণ পাওয়া, আশানুরূপ রাজস্ব আদায় না হওয়াসহ বিভিন্ন কারণে এখন ঋণ দ্রুত বাড়ছে।

গত ২৯ মে পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে সরকার নিয়েছে ৬১ হাজার ৩২০ কোটি টাকা। আবার চলতি অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে ১৮ হাজার কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ধরেছিল সরকার। তবে ঋণ বৃদ্ধি দূরে থাক উল্টো গত মার্চ পর্যন্ত কমেছে ১২ হাজার ৫৪৫ কোটি টাকা। এরপরও সংশোধিত বাজেটে সঞ্চয়পত্র থেকে নিট ৭ হাজার ৩১০ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

 
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence