শুল্ক ছাড়া যতটি মোবাইল আনা যাবে, স্বর্ণালঙ্কার নিয়ে নতুন সুপারিশ

০৬ জুন ২০২৪, ০৩:২১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৪ PM

আসন্ন বাজেটে ব্যাগেজ রুলসে বড় পরিবর্তন আনা হচ্ছে। একজন প্রবাসী ব্যবহৃত সর্বোচ্চ দুটি মোবাইল ফোন আনতে পারবেন। এর বাইরে একটি মোবাইল আনতে পারবেন শুল্ককর পরিশোধ করে। এছাড়া, ২৪ ক্যারেটের স্বর্ণালংকার আনার সুযোগ বন্ধ হতে পারে।

বৃহস্পতিবার (৬ জুন) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে কাস্টমস শুল্ক ফাঁকি দেয়ার উদ্দেশ্যে স্বর্ণালংকার (২৪ ক্যারেটের স্বর্ণ) আনার প্রবণতা বাড়ছে বলে মনে করছে সরকার। এজন্য ২৪ ক্যারেটের স্বর্ণালংকার আনার সুযোগ বন্ধ হতে পারে। তবে ২২ ক্যারেট বা তার নিচের ক্যারেটের স্বর্ণালংকার ১০০ গ্রাম আনা যাবে।

এছাড়া, যাত্রীর সঙ্গে আনা হয়নি এমন ব্যাগেজ (ইউ-ব্যাগেজ) শুল্কছাড় সুবিধা পাবে না। এ ধরনের ব্যাগেজে আনা পণ্যভেদে শুল্ককর পরিশোধ করতে হবে। একইসাথে যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা, ২০২৩ এর বিধি ২ এ স্বর্ণালংকার এর সংজ্ঞা সংযোজন করার প্রস্তাব দেয়া হয়েছে।

৬ জুনের পর থেকে একজন প্রবাসী তার ব্যবহৃত সর্বোচ্চ দুটি মোবাইল ফোন শুল্ককর পরিশোধ ছাড়া আনতে পারবেন। এর বাইরে একটি মোবাইল ফোন শুল্ক পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন।

 
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে…
  • ২২ মার্চ ২০২৬
জামিনে মুক্তি পেয়েই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা ছাত্রলী…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence