শিক্ষা কারিকুলাম ব্যার্থ হলেও এর জন্য জবাবদিহি নেই: পীর চরমোনাই

০১ জুন ২০২৪, ০৯:১২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM

© সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, সরকার একমুখী সমন্বিত শিক্ষা কারিকুলাম চালু করে কোটি কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন ও ভবিষ্যৎ নিয়ে পুতুল খেলা খেলছে। এই খেলা থেকে সরে আসতে হবে। শিক্ষা কারিকুলাম সংশোধন করতে হবে।

শনিবার (১ জুন) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আগের কারিকুলাম কেন ব্যর্থ হলো, এর জন্য কে দায়ী, কে জবাবদিহি করবে, এ ক্ষতি কীভাবে পূরণ হবে– এ বিষয় সরকার বেমালুম ভুলে যায়।

বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে দেশের অধিকাংশ জনগণের চিন্তা চেতনার আলোকে প্রণয়নের দাবি জানিয়ে তিনি বলেন, শিক্ষা থেকে শরীফ থেকে শরীফার গল্প বাদ দিতে হবে। ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে প্রমোট করলে ধর্মপ্রাণ জনগণ বসে থাকবে না।

সংগঠনের ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ, মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, মাওলানা গাজী আতাউর রহমান, কেএম আতিকুর রহমান।

বক্তব্য দেন ঢাকা জেলা সহ সভাপতি মোহাম্মদ হানিফ মেম্বার, সুলতান আহমদ খান, অধ্যাপক ডা. কামরুজ্জামান, শাহীন আহমদ, মাওলানা ইলিয়াস হোসাইনসহ জেলা সহযোগী সংগঠনের নেতারা।

 
নভেম্বরে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী
  • ১৯ অক্টোবর ২০২৬
যে পাঁচ সময়ে আপনার শিশুকে কখনোই বকাঝকা করবেন না
  • ১৯ অক্টোবর ২০২৬
মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জ…
  • ১৯ অক্টোবর ২০২৬
রাতভর নাটক, সকালে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে মুহুর্মুহু গুলি
  • ১৯ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ
  • ১৯ অক্টোবর ২০২৬