ইটের নিচে চাপা পড়ে প্রাণ গেল বৃদ্ধ দম্পতির

২৮ মে ২০২৪, ১১:৩৮ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইটের নিচে চাপা পড়ে প্রাণ গেল বৃদ্ধ দম্পতির

ইটের নিচে চাপা পড়ে প্রাণ গেল বৃদ্ধ দম্পতির © সংগৃহীত

সারাদেশে প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে। এরইমধ্যে নরসিংদী সদরের চরাঞ্চলে এক ব্যবসায়ীর স্তুপ করে রাখা ইট ঘরের উপর ধ্বসে পড়ে। এতে ইটের নিচে চাপা পড়ে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ছগরিয়াপাড়া এলাকার মৃত আক্কেল আলীর পুত্র কালু মিয়া (৭৫) এবং তার স্ত্রী সবমেহের বেগম (৬০)।

মঙ্গলবার (২৮ মে) সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতের ছেলে ইব্রাহিম মিয়া জানান, ভোরে নামাজ আদায় করছিলেন তারা। টানা বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে বিশাল স্তুপ করে রাখা ইট ঘরের উপর ধ্বসে পড়ে। এসময় টিনের বেড়া এবং চালা ভেঙে তাদের ওপর পড়ে। পরে আশপাশের লোকজন ইট সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: বিদ্যুতায়িত হয়ে রাজধানীতে প্রাণ গেল ৪ জনের

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তিনি। ঘরের পাশেই এক ব্যবসায়ীর ইটের স্তুপ ভেঙে পড়ে স্বামী-স্ত্রী দু’জনের মৃত্যু হয়েছে। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছি।

ট্যাগ: জাতীয়
সেই জিম্বাবুয়ের দিকেই তাকিয়ে বাংলাদেশ
  • ১৯ অক্টোবর ২০২৬
ইংলিশ মিডিয়াম শেষ করে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা, ৩৯ বছর বয়সী ই…
  • ১৯ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব ফিরিয়ে দিলেন ম্যাক্রোঁ
  • ১৯ অক্টোবর ২০২৬
ইশরাকের বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা জানালেন আইনমন্…
  • ১৯ অক্টোবর ২০২৬
সর্বজনীন পেনশন নিয়ে সুখবর দিল সরকার
  • ১৯ অক্টোবর ২০২৬
দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে ভিডিপি সদস্যের মৃত্যু
  • ১৯ অক্টোবর ২০২৬