খালেদা জিয়াকে ফল উপহার পাঠাল জামায়াত

২৭ মে ২০২৪, ১১:৫৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য উপহার স্বরূপ মৌসুমী ফল আম ও লিচু পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৭ মে) রাত ৯ টার দিকে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রাতে চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে— জামায়াতের আমীর শফিকুর রহমানের পক্ষে ফলগুলো নিয়ে আসেন তার প্রতিনিধি গোলাম মাওলা।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে উপহারের আম ও লিচু গ্রহন করেন চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, রিয়াজ উদ্দিন নসু ও মেহেদী।

 

ট্যাগ: জামায়াত
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬