এক ঘণ্টা পর উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলাচল শুরু

২৭ মে ২০২৪, ০৭:৩১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ফটো

প্রায় এক ঘণ্টা পর পূর্ণ রুটে অর্থাৎ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল নিয়মিত চলাচল শুরু করেছে। সোমবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।

এর আগে শাহবাগ-সচিবালয় মেট্রোরেল স্টেশনের মাঝামাঝি স্থানে ভায়াডাক্টের উপর ঝড়ে গাছের ডাল এবং মতিঝিল স্টেশন সংলগ্ন এলাকায় সোলার প্যানেল পড়ায় বিকাল ৫টা ৪৫ মিনিট থেকে মতিঝিল থেকে কারওয়ান বাজারের অংশে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। এতে শাহবাগ, সচিবালয় ও মতিঝিলগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। তবে কারওয়ান বাজার থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত আসা-যাওয়া করেছিল।

এ সময় কারওয়ান বাজার স্টেশনে মাইকিংয়ে ঘোষণা করা হয়, বৈরী আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্ব হবে। পরে আবার বলা হয়, কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে, মতিঝিল পর্যন্ত যাবে না। তবে কখন পর্যন্ত এই সেবা ব্যাহত থাকবে তা বল হয়নি।

পরে সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানায়, এখন উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল নিয়মিত চলাচল করছে রয়েছে। তবে শাহবাগ-সচিবালয় মেট্রোরেল স্টেশনের মাঝামাঝি স্থানে ভায়াডাক্টের উপর ঝড়ে গাছের ডাল এবং মতিঝিল স্টেশন সংলগ্ন এলাকায় সোলার প্যানেল পড়ায় এই অংশে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ আছে। শিগগির চালুর চেষ্টা চলছে বলে জানায় ডিএমটিসিএল।

সর্বজনীন পেনশন স্কিমের সর্বোচ্চ ১১.৭২ শতাংশ মুনাফা
  • ১৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত: রিজভী
  • ১৯ অক্টোবর ২০২৬
সেই জিম্বাবুয়ের দিকেই তাকিয়ে বাংলাদেশ
  • ১৯ অক্টোবর ২০২৬
ইংলিশ মিডিয়াম শেষ করে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা, ৩৯ বছর বয়সী ই…
  • ১৯ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব ফিরিয়ে দিলেন ম্যাক্রোঁ
  • ১৯ অক্টোবর ২০২৬
ইশরাকের বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা জানালেন আইনমন্…
  • ১৯ অক্টোবর ২০২৬