হজ পালন করতে সৌদি পৌঁছেছেন ৪৫ হাজার মুসল্লি

২৭ মে ২০২৪, ০৩:৪৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM
হজযাত্রী

হজযাত্রী © ফাইল ছবি

পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৪৫ হাজার ৪৩ জন হজযাত্রী। ২৭ মে রাত ২টা পর্যন্ত মোট ১১৩টি ফ্লাইটে মুসল্লিরা সৌদি পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪১ হাজার ২৯৬ জন। এখন পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৮৪ হাজার ৭৮০টি।

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

হেল্পডেস্কের তথ্যমতে, এ পর্যন্ত মোট ১১৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৩টি, সৌদি এয়ারলাইন্স ৩৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স‌ ২৪টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত মধ্যরাত পর্যন্ত ৮৪ হাজার ৭৮০টি ভিসা ইস্যু করা হয়েছে। 

 
ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটন…
  • ১১ মার্চ ২০২৬
ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুল হকের
  • ১১ মার্চ ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ১১ মার্চ ২০২৬
সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ, জামায়াত …
  • ১১ মার্চ ২০২৬
পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ, মামলা দায়ের
  • ১১ মার্চ ২০২৬
রাবিতে প্রতিবন্ধী কোটার ভর্তিচ্ছুদের সাক্ষাৎকারের তারিখ ঘোষ…
  • ১১ মার্চ ২০২৬
close