ঘূর্ণিঝড় রেমাল: দুর্গত এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সোমবার

২৬ মে ২০২৪, ১০:৩২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM
ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় © প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় রেমালের কারণে দুর্গত এলাকায় আগামীকাল সোমবার (২৭ মে) সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। রবিবার (২৬ মে) রাত সাড়ে ৯টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে বন্ধ করা হয়েছে। তবে, কর্মচারী যারা আছেন... তাদের সার্বক্ষণিক শিক্ষাপ্রতিষ্ঠানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে করে আশ্রয়ের জন্য কোনও লোক আসলে তারা যেন সহযোগিতা পায়। তবে, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস আগামীকাল বন্ধ থাকবে।

এর আগে দুপুরে ঘূর্ণিঝড় রেমাল পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানবন্ধ নিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, দুর্যোগকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে স্ব স্ব জেলাগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে। মন্ত্রণালয় পুরো বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে বলে জানান শিক্ষামন্ত্রী।

‘মাদক অভিযান নিয়ে থানার বিষয়ে আর না বলি’— সংবাদ সম্মেলনে ইশ…
  • ১৯ অক্টোবর ২০২৬
মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, আপ্লুত ইশরাক যেন সবার মন জয় কর…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আমি কোনো ভুল করিনি’— ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হয়, আর হাইব্রিড নুর-রাশেদরা ব…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
  • ১৯ অক্টোবর ২০২৬
আমন্ত্রণ পেয়েও ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে আসেনি বিরোধী দ…
  • ১৯ অক্টোবর ২০২৬