ভোরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি হতে পারে

২৬ মে ২০২৪, ১২:৫৩ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ © সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘রেমাল’ অতিপ্রবল বেগে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এ অবস্থায় উপকূলের ১৩টিসহ ১৮ জেলা ‘রেমালের’ আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। 

একইসঙ্গে তিনি জানান, রবিবার ভোরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার প্রস্তুতি চলছে। শনিবার রাতে ঘূর্ণিঝড় ‘রেমালের’ সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রবিবার ভোর থেকে বাংলাদেশে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানতে শুরু করবে। ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, কখনও কখনও এটি ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ‘রেমাল’ সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। এসময় ৮ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উপকূল। এ অবস্থায় রবিবার ভোরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার প্রস্তুতি চলছে।

ঘূর্ণিঝড় ‘রেমালের’ কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, ঘূর্ণিঝড়টি অতিপ্রবল হয়ে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ।

‘মাদক অভিযান নিয়ে থানার বিষয়ে আর না বলি’— সংবাদ সম্মেলনে ইশ…
  • ১৯ অক্টোবর ২০২৬
মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, আপ্লুত ইশরাক যেন সবার মন জয় কর…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আমি কোনো ভুল করিনি’— ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হয়, আর হাইব্রিড নুর-রাশেদরা ব…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
  • ১৯ অক্টোবর ২০২৬
আমন্ত্রণ পেয়েও ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে আসেনি বিরোধী দ…
  • ১৯ অক্টোবর ২০২৬