গায়ে হলুদ শেষে নদীতে গোসলে নেমে নিখোঁজ বরের মরদেহ উদ্ধার

২৫ মে ২০২৪, ০৯:১২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
মিরাজুল ইসলাম আরিফ

মিরাজুল ইসলাম আরিফ © সংগৃহীত

বরিশালের উজিরপুরে গায়ে হলুদের পর সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে বর নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বরের নাম মিরাজুল ইসলাম আরিফ (২৪)। তিনি গাজীপুরের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মো. মিন্টু খানের ছেলে।

শুক্রবার (২৩ মে) বেলা পৌনে ১টার দিকে ওই যুবক নিখোঁজ হন। শনিবার বিকাল ৩টার দিকে সন্ধ্যা নদীর উপজেরার চতলবাড়ি এলাকা অদূরে লাশ ভেসে উঠে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ আরিফ তার মামাতো বোনকে বিয়ের জন্য পরিবারসহ বৃহস্পতিবার রাতে উজিরপুরের গাববাড়ী এলাকায় আসেন। শুক্রবার সকাল নয়টার দিকে গাববাড়ী এলাকার মৃত নাসির উদ্দিনের কন্যা নিপা আক্তারের (২০) সঙ্গে বিয়ে হয়।

বিয়ের পর গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরে বেলা সাড়ে ১২ টার দিকে অপর দুইভাই সহ আরিফ সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকায় গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে দুই ভাইসহ ভেসে যেতে থাকে। তখন স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে। তবে নিখোঁজ হয় বর আরিফ। 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহমেদ বলেন, ঘটনার পর থেকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশী করে পায়নি। শনিবার ভোর থেকে স্বজনরা ট্রলার নিয়ে নদীতে খুজতে থাকে। পরে বেলা ৩টার দিকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

 
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
close