দুই সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত ঘোষণা

২৫ মে ২০২৪, ০৮:৫৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM

© সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির। তিনি বলেন, সন্ধ্যা ছয়টার দিকেই ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টি হয়। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. তৌফিক নেওয়াজ কবীর বলেন, চট্টগ্রাম ও কক্সবাজারকে ৬ নম্বর  বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পর আজ সন্ধ্যা থেকেই ভোলা, পিরোজপুরসহ উপকূলীয় র বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে।

তরিফুল নেওয়াজ কবির বলেন, ঘূর্ণিঝড়টি সন্ধ্যা ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৬৫ কিলোমিটার, মোংলা থেকে ৪০৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৪০০ কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪৫৫ কিলোমিটার দূরে ছিল।

এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close