মেট্রোরেল © ফাইল ফটো
ঘণ্টাখানেক বন্ধ থাকার পর ফের মেট্রোরেল চালু হয়েছে। শনিবার (২৫ মে) রাত সোয়া আটটার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান মেট্রোরেল চলাচলকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।
এর আগে সন্ধ্যা সাতটার দিকে মেট্রোরেল চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে সন্ধ্যা সাতটার দিক থেকে বিভিন্ন স্টেশনে হাজারো যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে।
সাড়ে সাতটার দিকে বিভিন্ন স্টেশনে ঘোষণা দিয়ে বলা হয়, যাত্রীদের তাড়া থাকলে বিকল্প পথে যেতে। এ সময় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণাও দেওয়া হয়। এ ঘোষণার পর বিভিন্ন স্টেশন থেকে হাজারো যাত্রী বের হয়ে যান।
এর আগেও নানা কারণে বেশ কয়েকবার মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ ছিল। হঠাৎ বন্ধ হওয়ার কয়েক ঘণ্টা পর আবার চালু হয়েছিল।