রাজধানীতে কোনো বস্তি থাকবে না: প্রধানমন্ত্রী

২৫ মে ২০২৪, ১১:৩৭ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

রাজধানী ঢাকায় কোনো কাঁচা বস্তি, অস্বাস্থ্যকর পরিবেশ থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে। সেই ব্যবস্থা করে দেবো। এই পদক্ষেপও আমরা নিয়েছি। মানুষের কল্যাণে কাজ করা, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করি।

শনিবার (২৫ মে) সকালে চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এগুলোর মধ্যে রয়েছে- ১০তলা বঙ্গবাজার পাইকারি মার্কেট, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মণি সরণি, ধানমন্ডি লেকে নজরুল সরোবর ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান।

শেখ হাসিনা বলেন, আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্ল্যাট করে দিচ্ছি। বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। যে বস্তিতে যেরকম ভাড়া সেরকম ভাড়াই দেবে। কিন্তু তারা ফ্ল্যাটে থাকবে।

‘‘শুধু বড়লোকেরাই ফ্ল্যাটে থাকবে সেটা হতে পারে না, আমাদের রিকশাওয়ালা থেকে শুরু করে দিন মজুররাও ফ্ল্যাটে থাকবে। স্বল্প ভাড়া, কেউ যদি প্রতিদিন ভাড়া দিতে চায়, সেই ব্যবস্থা আছে। কেউ যদি সাত দিনের ভাড়া দিতে চায়, সে ব্যবস্থা আছে। কেউ মাসের ভাড়া দিতে চাইলে সে ব্যবস্থাও হবে। আমরা ইতিমধ্যে ৩০০ পরিবার তুলেছি।’’

পরিবেশ রক্ষার গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যাদের এক টুকরো জমি আছে তারা একটা ফুলের গাছ, একটা ফলের গাছ হলেও লাগান। যাদের গ্রামের বাড়ি আছে সেখানে যেন অনাবাদি জমি না থাকে সেই দিকে দৃষ্টি দিতে হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস,  ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এসএসসিতে ময়মনসিংহ বোর্ডে বৃত্তি পেলেন ১৬০৬ জন, দেখুন তালিকা
  • ১৯ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি শাহ্জালাল ইসলামী ব্যাংকে, আবেদন ৩১ …
  • ১৯ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অস্ত্র নাকি বিএনপির অন্তর্কোন্দলে, বিস্ফোরক…
  • ১৯ অক্টোবর ২০২৬
বাবর আজমের নতুন মাইলফলক
  • ১৯ অক্টোবর ২০২৬
ওয়াজ মাহফিলে নাম না দেওয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৯ অক্টোবর ২০২৬
এসএসসিতে ঢাকা বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ
  • ১৯ অক্টোবর ২০২৬