আজ রাজধানীতে যেসব সড়ক ৬ ঘণ্টা বন্ধ থাকবে

২৫ মে ২০২৪, ০৮:১৭ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
আজ রাজধানীতে যেসব সড়ক ৬ ঘণ্টা বন্ধ থাকবে

আজ রাজধানীতে যেসব সড়ক ৬ ঘণ্টা বন্ধ থাকবে © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকার বঙ্গবাজার বিপণিবিতান উদ্বোধন করবেন। এ উপলক্ষে আজ দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার রাস্তা বন্ধ/রোড ডাইভারশন ব্যবস্থা রাখবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ডিসি মো ফারুক হোসেন শুক্রবার (২৫ মে) বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, সম্মানিত নগরবাসীকে উল্লিখিত এলাকাগুলোর বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (২৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গবাজার সংলগ্ন বেশ কয়েকটি সড়ক বন্ধ থাকবে। সড়কগুলো হচ্ছে হাইকোর্ট ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল (পুরাতন রেলওয়ে হাসপাতাল) ক্রসিং, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির (অমর একুশে হল) সামনে, ফুলবাড়িয়া ক্রসিং, চানখারপুল ক্রসিং, নিমতলী ক্রসিং।

আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব দর্শনীয় স্থান ও মার্কেট বন্ধ

সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবাজারে ‘বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতান’, পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট পর্যন্ত আট লেনের ‘বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মণি সরণি (ইনার সার্কুলার রিং রোড)’, ধানমন্ডি হ্রদে ‘নজরুল সরোবর’ এবং শাহবাগে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান’ আধুনিকীকরণ শীর্ষক চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।

 
ট্যাগ: জাতীয়
‘মাদক অভিযান নিয়ে থানার বিষয়ে আর না বলি’— সংবাদ সম্মেলনে ইশ…
  • ১৯ অক্টোবর ২০২৬
মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, আপ্লুত ইশরাক যেন সবার মন জয় কর…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আমি কোনো ভুল করিনি’— ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হয়, আর হাইব্রিড নুর-রাশেদরা ব…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
  • ১৯ অক্টোবর ২০২৬
আমন্ত্রণ পেয়েও ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে আসেনি বিরোধী দ…
  • ১৯ অক্টোবর ২০২৬