যশোরে কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থী নিহত

২৪ মে ২০২৪, ০২:২৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
প্রতিকি ছবি

প্রতিকি ছবি © সংগৃহীত

যশোরে কাভার্ডভ্যান চাপায় তামিম হোসেন (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বসুন্দিয়া বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ে যশোর-খুলনা মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে।  একই ঘটনায় রায়হান হোসেন (২০) নামের আরেকজন আহত হয়েছেন। 

নিহত তামিম হোসেন বাঘারপাড়া উপজেলার আলাদিপুর গ্রামের মহাসিন গাজীর ছেলে। তিনি বসুন্দিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। আহত তামিম হোসেনের ফুফাতো ভাই রায়হান হোসেন যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাড়ির চালক ‘সরে যাও, সরে যাও গাড়ির স্টিয়ারিং কেটে গেছে’ এই বলে জোরে চিৎকার করলেও পথচারী তামিম এবং রায়হান বুঝতে পারেননি। এ দুর্ঘটনার পর রাস্তার পাশে থাকা রেলের সিগন্যাল পোস্টে গিয়ে ধাক্কা লেগে গাড়িটি থেমে যায়। পরে কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে রাতেই নিহত তামিমের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে এবং কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এসএসসিতে ময়মনসিংহ বোর্ডে বৃত্তি পেলেন ১৬০৬ জন, দেখুন তালিকা
  • ১৯ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি শাহ্জালাল ইসলামী ব্যাংকে, আবেদন ৩১ …
  • ১৯ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অস্ত্র নাকি বিএনপির অন্তর্কোন্দলে, বিস্ফোরক…
  • ১৯ অক্টোবর ২০২৬
বাবর আজমের নতুন মাইলফলক
  • ১৯ অক্টোবর ২০২৬
ওয়াজ মাহফিলে নাম না দেওয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৯ অক্টোবর ২০২৬
এসএসসিতে ঢাকা বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ
  • ১৯ অক্টোবর ২০২৬