নিখোঁজের একদিন পর স্কুলছাত্র রায়হানের মৃতদেহ উদ্ধার

১৮ মে ২০২৪, ০৬:০৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM
রায়হান কবির

রায়হান কবির © সংগৃহীত

চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে নিখোঁজের একদিন পর শিশু রায়হান কবিরের (১২) মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১৮ মে) দুপুরেওই নদীর লন্ডনঘাট এলাকা থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

এর আগে, শুক্রবার দুপুর ১টার দিকে শহরের আলিম পাড়ার বাসা থেকে নিখোঁজ হয় শিশু রায়হান কবির। তার বাবা লোকমান হোসেন চাঁদপুর শহরের নতুনবাজারের খুচরা মাছ ব্যবসায়ী। রায়হান জেলার আহম্মদিয়া ফাজিল মাদ্রাসায় সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

চাঁদপুর নৌ ফায়ারসার্ভিস স্টেশনের অফিসার মোসলেম মিয়াজী জানান, শনিবার সকালে নিখোঁজ শিশু রায়হান কবিরের পরিবার তাদের সংবাদ দেয়। এরপর ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল নিখোঁজ শিশুর সন্ধানে অভিযান শুরু করে। পরে আজ দুপুর ১টার দিকে ওই শিশুর মৃতদেহের সন্ধান পাওয়া যায়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, মৃতদেহের সুরতহাল শেষে এই বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ দিকে, শিশু রায়হান কবিরের মৃতদেহ উদ্ধারের পর নদীপাড়ে উপস্থিত তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। দুপুরেই নৌপুলিশের কাছে মৃতদেহ হস্তান্তর করে ফায়ারসার্ভিস।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close