বাথরুমে থাকা বালতির পানিতে পড়ে এক বছরের শিশুর মৃত্যু

১৮ মে ২০২৪, ০২:৩১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM
শিশু আমেনাকে হারিয়ে বাবা-মায়ের আত্মচিৎকারে ভারী হয়ে ওেঠে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ

শিশু আমেনাকে হারিয়ে বাবা-মায়ের আত্মচিৎকারে ভারী হয়ে ওেঠে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ © সংগৃহীত

রাজধানীর ওয়ারীর বনগ্রাম এলাকার একটি বাসায় বাথরুমে থাকা বালতির পানিতে পড়ে এক বছর বয়সি আমেনা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুই বোন এক ভাইয়ের মাঝে আমেনা সবার ছোট।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে বনগ্রাম রোড পানির টাংকির পাশে একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু আমেনা ফেনীর শিলুয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। বর্তমানে পরিবারের সঙ্গে ওয়ারী এলাকার বনগ্রাম রোডের আশরাফ গার্ডেনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে ভাড়া থাকতো। তার বাবা তাজুল ইসলাম পুরান ঢাকায় হার্ডওয়ারের ব্যবসা করেন। 

আমেনার বাবা তাজুল ইসলাম বলেন, সকালে শিশুর মা খোদেজা আক্তার বাসায় রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় মেয়ে আমেনা সবার অগোচরে বাথরুমে গিয়ে বালতির পানিতে পড়ে যায়। পরে দেখতে পেয়ে সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমেনাকে মৃত ঘোষণা করেন।

শিশুর মা খোদেজা আক্তার বলেন, আমি তখন নাস্তা বানাচ্ছিলাম। সবার অগোচরে কখন যে আমার আমেনা খেলতে খেলতে বাথরুমের পানিতে পড়ে যায় তা আমি নিজেও জানি না। নাস্তা বানানো শেষে আমার আমেনাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকি। এক পর্যায়ে দেখি বাথরুমের বালতির পানিতে উপুড় হয়ে পড়ে আছে আমার আমেনা। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা জানান আমার আমেনা আর বেঁচে নেই।

আরও পড়ুন: ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু, আহত ৪

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

 
ট্যাগ: জাতীয়
সচিবালয় শেরেবাংলা নগরে, পূর্বাচল কি তবে উপেক্ষিত?
  • ১৯ অক্টোবর ২০২৬
পূজার জন্য ১ মাস ধরে শাড়ি জমিয়েছেন রুমিন ফারহানা
  • ১৯ অক্টোবর ২০২৬
সৌদি আরবে নজরুলের মৃত্যুদণ্ড: যা বলছে পরিবার
  • ১৯ অক্টোবর ২০২৬
বছর শেষে দারিদ্র্যের হার ৪ শতাংশ বাড়ার শঙ্কা
  • ১৯ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরের ‘অদ্ভুত’ ভোটাভুটিতে ফের চাঙ্গা মেসি-রোনালদো …
  • ১৯ অক্টোবর ২০২৬
মিষ্টির পর ইশরাকের বিদায়— অন্যদের প্রতিও কঠিন বার্তা প্রধান…
  • ১৯ অক্টোবর ২০২৬