বাংলাদেশিদের ভ্রমণ ভিসায় তিনদিনের নিষেধাজ্ঞা ভারতের

১৮ মে ২০২৪, ১২:২৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM

ভারতে তিনদিনের জন্য ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টার পর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করতে পারবেন। এ সংক্রান্ত একটি নির্দেশনা চিঠির মাধ্যমে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন অফিসার সই করা ওই চিঠিতে বলা হয়, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব আন্তর্জাতিক রুট দিয়ে ১৭ মে সন্ধ্যা থেকে ২০ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধসহ ভ্রমণ ভিসায় যাতায়াত বন্ধ করা হয়েছে। শুধুমাত্র মেডিকেল ভিসায় ভারত যাওয়া যাবে। তিন দিন বন্ধ থাকবে ভ্রমণ ভিসায় যাতায়াত।

বেনাপোল চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ভারতীয় চেকপোস্ট থেকে একটি পত্রের মাধ্যমে লোকসভা নির্বাচনের কারণে তিন দিন যাত্রী পারাপার বিধি নিষেধের বিষয়ে জানতে পেরেছি। এ তিন দিনে নতুন কোনো যাত্রী ভারতের প্রবেশ করতে পারবে না। তবে বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় পাসপোর্ট যাত্রীরা ভারতে ফিরে যেতে পারবে এবং যে সমস্ত বাংলাদেশিরা মেডিকেল ভিসা বা ইমার্জেন্সি ভিসা নিয়ে ভারতে যেতে চান তারাই বন্ধের তিন দিনে ভারতে যেতে পারবে। বন্ধের এই তিন দিনে ভারতে অবস্থানকারী কোনো বাংলাদেশি পাসপোর্ট যাত্রী দেশে ফিরে আসতে পারবে না। ২১ মে সকাল থেকে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানান তিনি। 

এ ব্যাপারে বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, ভারতীয় লোকসভা নির্বাচন, বৌদ্ধ পূর্ণিমার ছুটি ও শার্শা উপজেলায় উপজেলা নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে শনিবার থেকে বুধবার পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ কয়দিন বেনাপোল বন্দরের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

ট্যাগ: ভারত
সচিবালয় শেরেবাংলা নগরে, পূর্বাচল কি তবে উপেক্ষিত?
  • ১৯ অক্টোবর ২০২৬
পূজার জন্য ১ মাস ধরে শাড়ি জমিয়েছেন রুমিন ফারহানা
  • ১৯ অক্টোবর ২০২৬
সৌদি আরবে নজরুলের মৃত্যুদণ্ড: যা বলছে পরিবার
  • ১৯ অক্টোবর ২০২৬
বছর শেষে দারিদ্র্যের হার ৪ শতাংশ বাড়ার শঙ্কা
  • ১৯ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরের ‘অদ্ভুত’ ভোটাভুটিতে ফের চাঙ্গা মেসি-রোনালদো …
  • ১৯ অক্টোবর ২০২৬
মিষ্টির পর ইশরাকের বিদায়— অন্যদের প্রতিও কঠিন বার্তা প্রধান…
  • ১৯ অক্টোবর ২০২৬