রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মীসহ নিহত ২

১৮ মে ২০২৪, ১২:০৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM

রাঙামাটির লংগদু উপজেলায় দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) সকালে উপজেলার কাট্টলীর ধনপুতি বাজারে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউপিডিএফ কর্মী বিদ্যাধন তিলক (৪৯), স্থানীয় ব্যক্তি ধন্যমনি চাকমা (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ।

তিনি জানান, আমরা শুনেছি সন্তু লারমা জেএসএস কর্তৃক এক ইউপিডিএফ কর্মী ও স্থানীয় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। যাওয়ার পর বিস্তারিত জানানো যাবে

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে লংগদু ইউনিয়নের মনপতি, ধনপতি, মধ্য খাড়িকাটা ও খাড়িকাটা এলাকায় ইউপিডিএফের সশস্ত্র একটি দল অবস্থান নেয়। লংগদু উপজেলার কাট্টলী এলাকায় ১০-১২ জনের একটি দল মনপতি ও মধ্যখাড়িকাটা এলাকায় এসে ইউপিডিএফের সদস্যের ওপর হামলা চালালে ঘটনাস্থলেই দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

 
সচিবালয় শেরেবাংলা নগরে, পূর্বাচল কি তবে উপেক্ষিত?
  • ১৯ অক্টোবর ২০২৬
পূজার জন্য ১ মাস ধরে শাড়ি জমিয়েছেন রুমিন ফারহানা
  • ১৯ অক্টোবর ২০২৬
সৌদি আরবে নজরুলের মৃত্যুদণ্ড: যা বলছে পরিবার
  • ১৯ অক্টোবর ২০২৬
বছর শেষে দারিদ্র্যের হার ৪ শতাংশ বাড়ার শঙ্কা
  • ১৯ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরের ‘অদ্ভুত’ ভোটাভুটিতে ফের চাঙ্গা মেসি-রোনালদো …
  • ১৯ অক্টোবর ২০২৬
মিষ্টির পর ইশরাকের বিদায়— অন্যদের প্রতিও কঠিন বার্তা প্রধান…
  • ১৯ অক্টোবর ২০২৬