চার বিভাগে দুই দিনের হিট অ্যালার্ট জারি

১৭ মে ২০২৪, ০৮:৩০ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM
হিট অ্যালার্ট

হিট অ্যালার্ট © ফাইল ফটো

দেশের চার বিভাগে দুই দিন (৪৮ ঘণ্টা) হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে কিছু কিছু জায়গায় শনিবার সকাল থেকে তাপ কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৭ মে) বিকেলে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া বার্তায় বলা হয়, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ সময় পরিবেশে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এ সময়ে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ ছাড়া রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close