ময়মনসিংহে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

১৭ মে ২০২৪, ০৪:৪৫ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM

© প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এক শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ মে) সকালে উপজেলার বওলা ইউনিয়নের পুরানগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। 

নিহত সাজ্জাত হোসেন কামাল (৫৫) ধোবাউড়া উপজেলার গোয়াতলা রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর এক সন্তান রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাকারিয়া (৩৫) মহিবুল্লাহ (১৮) ও তাঁদের মা (৫০)। 

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে জমি নিয়ে চাচা আবুল খায়ের ও চাচাতো ভাই জাকারিয়া ও মহিবুল্লার সঙ্গে বিরোধ চলছিল সাজ্জাত হোসেন কামালের। আজ শুক্রবার সকালে সেচপাম্প দিয়ে নিজ পুকুর থেকে পানি জমিতে নেওয়ার সময় ভাতিজা ও ভাইয়ের স্ত্রী তাঁকে বাধা দেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে প্রধান শিক্ষককে লাঠি দিয়ে আঘাত করেন ভাইয়ের স্ত্রী ও ভাতিজারা।

এতে মাটিতে লুটিয়ে পড়েন কামাল। একপর্যায়ে ওই শিক্ষকের গলা চেপে ধরেন তাঁরা। তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে পরিবারের লোকজন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতের বাবা ছালাম ফকির বাদী হয়ে আজ দুপুরে সাত জনসহ অজ্ঞাতনামা কয়েকজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, শিক্ষকের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

 
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close