সন্ধ্যার মধ্যে যেসব জায়গায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

১৭ মে ২০২৪, ০২:০৫ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফ্রিপিক

দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তবে এর মধ্যেই ঢাকাসহ বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৭ মে) সকাল ৯টা থেকে পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসে এসব বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং পরের ২৪ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ঝড়বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর বর্ধিত ৫ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সচিবালয় শেরেবাংলা নগরে, পূর্বাচল কি তবে উপেক্ষিত?
  • ১৯ অক্টোবর ২০২৬
পূজার জন্য ১ মাস ধরে শাড়ি জমিয়েছেন রুমিন ফারহানা
  • ১৯ অক্টোবর ২০২৬
সৌদি আরবে নজরুলের মৃত্যুদণ্ড: যা বলছে পরিবার
  • ১৯ অক্টোবর ২০২৬
বছর শেষে দারিদ্র্যের হার ৪ শতাংশ বাড়ার শঙ্কা
  • ১৯ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরের ‘অদ্ভুত’ ভোটাভুটিতে ফের চাঙ্গা মেসি-রোনালদো …
  • ১৯ অক্টোবর ২০২৬
মিষ্টির পর ইশরাকের বিদায়— অন্যদের প্রতিও কঠিন বার্তা প্রধান…
  • ১৯ অক্টোবর ২০২৬