রামুতে ১০ কোটি টাকার আইসসহ যুবক আটক

১৭ মে ২০২৪, ১১:২৪ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM

কক্সবাজারের রামু থেকে ১ কেজি ৯৮০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) সহ এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৬ মে) রাতে রামু মরিচ্যা চেকপোস্টে অটোরিকশায় তল্লাশির সময় তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ১০ কোটি টাকার উপরে।

আটক যুবকের নাম নূর মোহাম্মদ (৩৯)। তিনি উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম পাগলিরবিল এলাকার আলী হোছেনের ছেলে।

বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রামু উপজেলার মরিচ্যা-গোয়ালিয়া অভ্যন্তরীণ সড়কের গোয়ালিয়া লিংক রোড এলাকায় যানবাহনে তল্লাশি করছিলেন বিজিবির সদস্যরা। তল্লাশির একপর্যায়ে মরিচ্যা দিক থেকে আসা একটি অটোরিকশায় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি প্যাকেট পাওয়া যায়। যেখানে ১ কেজি ৯৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ছিল। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সচিবালয় শেরেবাংলা নগরে, পূর্বাচল কি তবে উপেক্ষিত?
  • ১৯ অক্টোবর ২০২৬
পূজার জন্য ১ মাস ধরে শাড়ি জমিয়েছেন রুমিন ফারহানা
  • ১৯ অক্টোবর ২০২৬
সৌদি আরবে নজরুলের মৃত্যুদণ্ড: যা বলছে পরিবার
  • ১৯ অক্টোবর ২০২৬
বছর শেষে দারিদ্র্যের হার ৪ শতাংশ বাড়ার শঙ্কা
  • ১৯ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরের ‘অদ্ভুত’ ভোটাভুটিতে ফের চাঙ্গা মেসি-রোনালদো …
  • ১৯ অক্টোবর ২০২৬
মিষ্টির পর ইশরাকের বিদায়— অন্যদের প্রতিও কঠিন বার্তা প্রধান…
  • ১৯ অক্টোবর ২০২৬