হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু, ২৬ শিক্ষার্থী অসুস্থ

১৬ মে ২০২৪, ১১:৫০ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM
মাথায় পানি ঢালছেন রিকশাচালক

মাথায় পানি ঢালছেন রিকশাচালক © ফাইল ফটো

সারা দেশে হিট স্ট্রোকে তিনজনের মৃত্যু হয়েছে।  এর মধ্যে দুইজন সিরাজগঞ্জের এবং আরেকজন সিলেটে মারা গেছেন। এছাড়া একটি স্কুলের ২৬ শিক্ষার্থী অসুস্থ হয়েছেন।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিটস্ট্রোকে মারা যাওয়া দুই ব্যক্তি হলেন- উপজেলার বাঙ্গালা ইউনিয়নের রহিমপুর গ্রামের কৃষক বিষ্ণুপদ মজুমদার (৫১) ও বিনায়েকপুর গ্রামের ব্যবসায়ী ছাইদুল ইসলাম লাবলু (৫৭)। দুইজনই মাঠে প্রচণ্ড রোদের মধ্যে ধান কাটছিলেন। 

অন্যদিকে সিলেটে শফিকুল ইসলাম (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। নগরীর জিন্দাবাজারের সিটি সেন্টার শপিং সেন্টারের সামনে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়। তিনি মৌলভীবাজারের জুড়ি উপজেলার নয়াগ্রামের বাসিন্দা আবু আহমদের ছেলে। 

এছাড়া কিশোরগঞ্জের হোসেনপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ২৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। এদের মধ্যে ২৫ জনকে বিদ্যালয়েই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। একজনকে হাসপাতালে পাঠানোর পর চিকিৎসা শেষে তাকেও বাড়িতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল।

দেশে পুনরায় তাপপ্রবাহ শুরু হয়েছে গত সোমবার থেকে। সেদিন সাত জেলায় দাবদাহ ছিল; যা ক্রমেই নতুন নতুন জেলায় ছড়িয়ে পড়ছে। মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে এক বা দুটি লঘুচাপ হতে পারে, যার মধ্যে একটি মাসের দ্বিতীয়ার্ধে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। 

আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার দেশের সব জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। বুধবার তাপপ্রবাহ ছিল ৫৮ জেলায়। তাপপ্রবাহ আরও দুই দিন থাকবে। শনিবার থেকেই বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়ে তাপপ্রবাহের এলাকা কমে যাবে। সোমবার সারাদেশেই বৃষ্টিপাত হতে পারে। ফলে তাপপ্রবাহের এলাকা একেবারেই কমে যাবে।

ট্যাগ: মৃত্যু
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close