এনআইডি কার্যক্রম দেখতে যুক্তরাজ্য যাচ্ছেন ইসি আলমগীর

১৫ মে ২০২৪, ০৯:৩৩ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM
নির্বাচন কমিশনার মো. আলমগীর

নির্বাচন কমিশনার মো. আলমগীর © সংগৃহীত

প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন ও জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) কার্যক্রম দেখতে যুক্তরাজ্যে যাচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। মঙ্গলবার (১৪ মে) নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে পাঠানো এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনার মো. আলমগীর ভোটার কার্যক্রম উদ্বোধন ও এনআইডি কার্ড বিতরণের জন্য আগামী ৬ থেকে ১৫ জুন যুক্তরাজ্য ভ্রমণ করবেন। তার সঙ্গে যাবেন ইসির অতিরিক্ত সচিব ফরহাদ আহাম্মদ খান ও কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান। মো. আলমগীর তার ব্যক্তিগত খরচে স্ত্রী বিলকিস আরাকে নিয়ে যাবেন।

ওই চিঠিতে আরও বলা হয়েছে, এটি একটি অফিসিয়াল সফর। এই সফরের সমুদয় ব্যয় স্মার্টকার্ড প্রকল্প তথা আইডিইএ-২ প্রকল্প থেকে বহন করা হবে।

কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে মসজিদে মাইকিং করে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
  • ১৯ অক্টোবর ২০২৬
চুয়েটের অচলবস্থা নিরসনে বুয়েট-চবি-সিভাসু ভিসিসহ ৫ সদস্যের …
  • ১৯ অক্টোবর ২০২৬
ভিন্ন হান্নানের আলিশান বাড়িকে ‘এনসিপির হান্নান মাসউদের বাড়ি…
  • ১৯ অক্টোবর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষার রুটিন প্…
  • ১৯ অক্টোবর ২০২৬