অবশেষে দেশে পৌঁছেছে ২৩ নাবিক, বন্দরে সংবর্ধনা

১৪ মে ২০২৪, ০৪:২৭ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM
বহনকারী জাহাজটি

বহনকারী জাহাজটি © সংগৃহীত

দীর্ঘ এক মাস পর অবশেষে দেশে পৌঁছেছে সোমালিয়ান জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। আজ মঙ্গলবার বিকেল ৪টায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি-১) জেটিতে ২৩ জন নাবিক নিয়ে নোঙ্গর করে বহনকারী জাহাজটি। এসময় নাবিকদের চট্টগ্রাম পৌঁছানো উপলক্ষ্যে বন্দরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জাহাজটি বন্দরে ভিড়লে ৪টা ২০ মিনিটের দিকে নাবিকরা একে একে জাহাজ থেকে নেমে আসেন। এমভি আব্দুল্লাহর মালিক প্রতিষ্ঠান কেএসআরএমের লাইটার জাহাজ এমভি জাহান মণি-৩ বন্দরের এনসিটি ১ নম্বর জেটিতে নোঙর করে। এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. সোহাইল, চট্টগ্রামের সিটি মেয়র রেজাউল করিম, কেএসআরএমের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাবিকদের স্বজনরা উপস্থিত ছিলেন। 

৩৩ দিনের মাথায় গত ১৩ এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়। এরপর জাহাজটি প্রথমে আমিরাতের আল-হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের পথে রওনা হয়েছিল জাহাজটি। এ হিসেবে আমিরাত থেকে ১৩ দিনের মাথায় জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছাল। এর আগে গতকাল সন্ধ্যায় কুতুবদিয়ায় নোঙ্গর করে এমভি আব্দুল্লাহ। ২৩ নাবিককে নিয়ে লাইটার জাহাজটি সকাল ১১টার দিকে কুতুবদিয়া থেকে রওনা হয়।

 
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
close